কলকাতা

Spread the love

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তিলোত্তমা। ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে এই শহর। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। এই শহরেরই আরেক নাম ‘সিটি অফ জয়’। একটা সময় কলকাতাই ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। ইতিহাস বলছে এই শহরই ছিল সেই সময় ব্রিটিশদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর। কলকাতা থেকেই দক্ষিণ এশিয়ার দেশগুলি শাসন করত ব্রিটিশরা। দেশের প্রাচীনতম চিড়িয়াখানা থেকে শুরু করে জাদুঘর সবই রয়েছে এই শহর কলকাতায় ৷ বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম ক্রিকেট ও ফুটবল মাঠ রয়েছে এই শহরে। এই শহরের গর্ব ইডেন গার্ডেন্স। অন্যদিকে এই শহরেই রয়েছে সল্টলেক স্টেডিয়াম বা যুবভারতী ক্রীড়াঙ্গন। এশিয়ার প্রাচীনতম ট্রাম লাইন রয়েছে কলকাতায়। এই শহরে একটা সময় হাতে টানা রিকশা দেখা যেত। আজ তা প্রায় বাতিলের খাতায়। ভারতের প্রাচীন বন্দরগুলির মধ্যে অন্যতম খিদিরপুর পোর্ট রয়েছে এই শহরে। একটা সময় এই বন্দর ছিল ব্রিটিশ বাণিজ্যের প্রাণ কেন্দ্র। এই শহরের গলি থেকে রাজপথ নানান ইতিহাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যা আজও শুধু ভারতীয় নয় বিশ্বের অনেক মানুষকেই টেনে নিয়ে আসে।

কলকাতার খবর

আয়ুষ্মান ভারত কার্ডে ১ মাসেই ২৮ কোটি টাকার চিকিৎসা দিল সরকার! ৫০ হাজারের বেশি রোগীর চিকিৎসা, পরিসংখ্যান তুলে ধরলেন শুভেন্দু


কলকাতা:
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার এক মাস পূর্ণ। আর প্রথম মাসেই উঠে এল চমকপ্রদ তথ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই পরিসংখ্যান শেয়ার করে রাজ্যের সাফল্যের খতিয়ান দিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রথম মাসেই কতজন পেলেন আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা? পশ্চিমবঙ্গের বাইরেই বা কতজন পেলেন পরিষেবা? যাবতীয় পরিসংখ্যান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৬ অগাস্ট রাজ্যে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা। এক মাসেই ৫০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পেয়েছেন বলে দাবি মুখ্যমন্ত্রীর। এই এক মাসে আয়ুষ্মান ভারতের আওতায় ২৮ কোটি টাকারও বেশি মূল্যের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে উপভোক্তাদের।

রাজ্যের বাইরে চিকিৎসার সুবিধাও নিয়েছেন বাংলার ১,১০২ জন রোগী। ভিনরাজ্যের হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়েছেন তাঁরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে চিকিৎসা পেয়েছেন অন্যান্য রাজ্যের ১,৮৪৯ জন রোগী।সকলের কাছে সুলভ ও মানসম্মত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য, এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

সরকারি স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং সাধারণ পরিবারের চিকিৎসার খরচ কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মীদের ভূমিকার প্রশংসা করে তাঁদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

জনকল্যাণ শিবির কবে হবে…? দু’দিনের শিবির নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রকল্পের তালিকা থেকে ‘বাদ’ যাওয়াদের জন্য বড় বার্তা শুভেন্দুর

Janakalyan Shibir: দু’দিনের জনকল্যাণ শিবির আবার কবে হবে? সংকল্প পত্র সফলের জন্য মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে বড় আশ্বাস দিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা-সহ রাজ্য সরকারি প্রকল্পের তালিকা থেকে ‘বাদ’ যাওয়া আবেদনকারীদের জন্য এদিন নবান্ন থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

গত জুন মাসেই টানা ৫ দিন ধরে চলে জনকল্যাণ শিবির। ১৫ তারিখ থেকে শুরু করে টানা পাঁচদিন ধরে চলে রাজ্য জুড়ে ‘জনকল্যাণ শিবির’ কর্মসূচি। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার গঠন হওয়ার পর সেটাই ছিল প্রথম রাজ্য ব্যাপী শিবির। রাজ্যের প্রতিটি ব্লকে এই ধরনের শিবিরের আয়োজন করা হয়। নন্দীগ্রাম থেকেই এই শিবিরের সূচনা করেন খোদ মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের দ্বিতীয় জনকল্যাণ শিবিরটির আয়োজন হতে চলেছে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে।

আজ, সোমবার থেকেই রাজ্যে বার্ধক্য ও বিধবা ভাতার উপভোক্তাদের টাকা দেওয়া শুরু করল রাজ্য। অগাস্ট মাসে বার্ধক্য ও বিধবা ভাতার অঙ্ক যে বাড়ানোর সিদ্ধান্ত হয় তাই-ই আজ কার্যকর করা হল সরকারি তরফে।

এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, “অগাস্ট মাসে যে বৃদ্ধি ঘটেছে সেটাকে আজ ৭ তারিখে প্রাপকদের অ্যাকাউন্টে দিলাম। অর্থাৎ অগাস্ট মাসের বেনিফিট হিসেবে দেড় হাজার টাকা করে পেলেন প্রত্যেক সুবিধাভোগী।”

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো নয় বিগত সরকারগুলির শৃঙ্খলা না মানা বরং বিপুল পরিমাণে রাজস্বহানি ও চুরি হয়ে যাওয়ার কেন্দ্র সরকারের নানা রকম চোখ না দেওয়ার ফলে আজ অর্থনৈতিকভাবে দেউলিয়া রাজ্যে পরিণত হয়ে গিয়েছিলাম। আমাদের এর থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। আমরা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে বর্তমানে যুক্ত হয়েছি আর সেই সঙ্গে যেই রাজস্ব চুরি হয়ে যেত সেটা বন্ধ করতে পারলেই আমরা ধীরে ধীরে আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারব।”

TMC Ganesh Chaturthi: ভোগ খাওয়ানোর দায়িত্বে মদন মিত্র! চন্দ্রিমা-অরূপদের তৃণমূল ভবনে মহাধূমধামে পালিত হল গণেশ চতুর্থী

TMC Ganesh Chaturthi: মেট্রোপলিটনের তৃণমূল ভবনে চন্দ্রিমা, সন্দীপনদের উপস্থিতিতে হল গণেশপুজো৷ ভোগ খেলেন ১২০০-১৩০০ মানুষ

পুজো শেষে পাত পেড়ে গণেশ পুজোর ভোগ খেলেন সকলে৷ ভোগে ছিল খিচুড়ি, আলুর দম, ছ্যাঁচড়া, চাটনি, পাপড়, পায়েস, সন্দেশ। সব মিলিয়ে ১২০০-১৩০০ লোককে ভোগ খাওয়ানোর আয়োজন করা হয়।

শিয়ালদা ডিভিশন জুড়ে ব্যাপক ধরপাকড়…! বিনা টিকিটের যাত্রী ধরে রেলের ‘আয়’ কত হল জানেন? চমকে দেবে ‘অঙ্ক’

ভারতীয় রেল দেশের সর্বাধিক জনপ্রিয় গণপরিবহন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এই রেলপথেই নিজেদের গন্তব্যে পৌঁছে থাকেন। কিন্তু সেই পরিষেবা পেতে প্রত্যেক যাত্রীরও কিছু দায় বর্তায় বৈকি। প্রত্যেক যাত্রীকে রেলপথে ভ্রমণের জন্য নির্দিষ্ট অর্থ দিয়ে সংগ্রহ করতে হয় টিকিট। কিন্তু তারপরেও দেখা যায় রেল কর্মীদের চোখ এড়িয়ে বিনা টিকিটে যাত্রার প্রবণতা। AI Generated image

আগামী ৪/৫ দিন…! আবহাওয়ার বিরাট রদবদল, কী হতে চলেছে দক্ষিণবঙ্গে? বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ৬ জেলায়, ভিজবে কলকাতা? জানিয়ে দিল IMD

West Bengal Weather IMD: দক্ষিণবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণে। বৃষ্টি কম থাকবে আগামী ৪/৫ দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *