PCB Chief Can Go To Jail: বিসিসিআই (BCCI) যদি মহসিন নকভির বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করে এবং আদালতে এটি প্রমাণিত হয় যে অনুমতি ছাড়াই ট্রফিটি নিজের দখলে নিয়েছিলেন তিনি, তবে বিষয়টি কেবল ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; তখন তা সরাসরি সংযুক্ত আরব আমিরশাহির আইনের আওতাভুক্ত হবে।

মুম্বই: পাকিস্তান সুযোগ পেলেই নিজেদের নক্কারজনক অবস্থান ভারতকে বোঝাতে উঠে পড়ে লাগে আর প্রতিবারই প্রতিপন্ন হয় ‘কুকুরের লেজ’ যে ব্যাঁকা, তা ব্যাঁকাই থাকে৷ পরিস্থিতি যখন অসহনীয় হয়ে ওঠে এবং অপর পক্ষ সমঝোতার কোনও অবকাশ রাখে না৷ এইরকম ক্ষেত্রে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য আইনি পথে যাওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। মহসিন নকভি বিসিসিআইয়ের জন্য ঠিক তেমনই এক জটিল পরিস্থিতির তৈরি করেছেন৷ এর ফলে কঠোর অবস্থান নেওয়া ছাড়া ভারতীয় বোর্ডের সামনে আর কোনও বিকল্প নেই। এখন লাখ টাকার প্রশ্ন, ট্রফিকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধ শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে রূপ নেবে কি না।

যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে বিসিসিআই (BCCI) মহসিন নকভির বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের করে এবং আদালতে এটি প্রমাণিত হয় যে কোনও রকম অফিসিয়াল অনুমোদন ছাড়াই ট্রফিটি তিনি দখলে নিয়েছিলেন৷ আর এরকম হলে বিষয়টি কেবল ক্রিকেটের গণ্ডিতে সীমাবদ্ধ থাকবে না; বরং তা সরাসরি সংযুক্ত আরব আমিরশাহির আইনের আওতাভুক্ত হয়ে পড়বে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বোঝা জরুরি, এখন পর্যন্ত এমন কোনও অফিসিয়াল প্রমাণ পাওয়া যায়নি যা থেকে ইঙ্গিত মেলে যে মহসিন নকভি ট্রফিটি ‘চুরি’ করেছেন। এই বিতর্কের মূল কারণ , ভারত তাঁর কাছ থেকে ট্রফিটি গ্রহণ করতে অস্বীকার করেছিল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প

নকভির এই কাজকে কি ট্রফিটি চুরি বলে নাকি ডাকাতি বলে?
২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারত ট্রফি জয় করে। এরপর ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পিসিবি প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকার করে৷ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি বিলম্বিত হয় এবং শেষ পর্যন্ত ভারতীয় দল ট্রফি ছাড়াই ফিরে আসে। বিসিসিআই-র সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্টভাবে জানিয়েছিলেন যে, ভারত এসিসি (ACC) চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং বোর্ড বিষয়টি আইসিসি (ICC)-র কাছে উত্থাপন করবে। এখন, ২০২৬ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালকে কেন্দ্র করে একই ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে।

শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতীয় মেয়েরা ট্রফি জিতলেও, ভারতীয় দল নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করা থেকে বিরত থাকে। ম্যাচ শুরুর আগেই বিসিসিআই (BCCI) এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) জানিয়ে দিয়েছিল যে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি তুলে দেওয়ার সময় নকভি-র হাত থেকে ট্রফি নেবে না এমনকি তিনি উপস্থিত থাকলে ভারতীয় দল সেই অনুষ্ঠানে অংশ নেবে না।

চুরির বিষয়ে দুবাইয়ের আইন কী বলে?
এটি সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে: বিসিসিআই (BCCI) যদি বিষয়টি আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ফৌজদারি মামলা দায়ের করে—এবং অভিযোগ তোলে যে ট্রফিটি ইচ্ছাকৃতভাবে নিজের কাছে রেখে দেওয়া হয়েছিল—তবে সংযুক্ত আরব আমিরশাহির (UAE) আইনের আওতায় এর ফলাফল কী হতে পারে?
সচিন-সৌরভ-দ্রাবিড়দের বিসিসিআইতে চান গাভাস্কর, কিন্তু কারণটা কী? লিটল মাস্টার যা জানালেন..

ভারতীয় ক্রিকেটের সার্বিক উন্নয়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিসিসিআই-এর কাছে এক যুগান্তকারী প্রস্তাব রেখেছেন প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মিড-ডে-তে লেখা নিজের সাম্প্রতিক কলামে তিনি পরামর্শ দিয়েছেন যে, ভারতীয় ক্রিকেটের স্বার্থে প্রাক্তন ক্রিকেটারদের অভিজ্ঞতাকে কেবল কোচ বা নির্বাচক বাছাইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে, তাঁদের আরও বড় ও দায়িত্বপূর্ণ ভূমিকায় যুক্ত করা উচিত।
গাভাস্কারের মতে, বর্তমান বিসিসিআই কাঠামোয় নির্বাচন কমিটি ও ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি ছাড়া কোনো সক্রিয় প্রশাসনিক প্যানেল নেই। তাই এখন সময় এসেছে সিএসি-র ক্ষমতার পরিধি বাড়ানোর। তিনি মনে করেন, কেবল কোচ নিয়োগ নয়, দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো, আন্তর্জাতিক সিরিজের সূচি এবং সার্বিক ক্রিকেট নীতি নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতেও সিএসি-কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া উচিত।এই শক্তিশালী ও বর্ধিত প্যানেলের জন্য একঝাঁক কিংবদন্তি ক্রিকেটারের নাম প্রস্তাব করেছেন গাভাস্কার। তিনি জানান, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী, অনিল কুম্বলে, বীরেন্দ্র সেহওয়াগ ও হরভজন সিংয়ের মতো অভিজ্ঞ তারকাদের এই কমিটিতে রাখা যেতে পারে। সঙ্গে বিসিসিআই সভাপতি ও সচিবের উপস্থিতি এই প্যানেলকে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী নীতি-নির্ধারক সংস্থায় পরিণত করবে।
নিজের দূরদর্শী এই চিন্তাভাবনাকে তুলে ধরে কলামের শেষে গাভাস্কার আবেগঘন কণ্ঠে লিখেছেন, “শুধু এই প্যানেলটির কথা চিন্তা করলেই গায়ে কাঁটা দেয়। কিন্তু প্রশ্ন হলো, ভারতীয় ক্রিকেটে এটা কি কখনো সত্যিই বাস্তবায়িত হবে, নাকি কেবলই একটা অলীক স্বপ্ন থেকে যাবে?” এখন দেখার বিষয়, ভারতীয় বোর্ড গাভাস্কারের এই যুগান্তকারী আহ্বানে কেমন সাড়া দেয়।