রেজিনগর, নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির! নন্দীগ্রামে হাসিরানি রথ, রেজিনগরে প্রার্থী কে?

Spread the love

নয়াদিল্লি: যাবতীয় জল্পনার অবসান। রেজিনগর, নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী নির্বাচিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর PA নিহত চন্দ্রনাথ রথের মা, হাসিরাণি রথ। অন্যদিকে রেজিনগরে প্রার্থী হলেন শখরাভ সরকার।

আজ নন্দীগ্রামে প্রার্থী হাসিরানি রথ এবং দলীয় নেতাদের নিয়ে হলদিয়ায় প্রথমে সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর প্রার্থীকে সঙ্গে নিয়ে দলের কর্মী সমর্থক-সহ পদযাত্রা করে হলদিয়ার কদমতলা থেকে এসডিও অফিসে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতি চলছে।

নন্দীগ্রামে চন্দ্রনাথের মা হাসিরানি রথ:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছিল গত ৪ মে। তার ঠিক দু’দিনের মাথায় ৬ তারিখ মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় শুভেন্দুর তৎকালীন আপ্তসহায়ক চন্দ্রনাথকে। আচমকাই গাড়ি থামিয়ে চলে এলোপাথাড়ি গুলি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের রাস্তায় নির্মমভাবে হত্যা করা হয় চন্দ্রনাথকে। গাড়িতে চালকের পাশের আসনে বসেছিলেন চন্দ্রনাথ। ঘটনায় চালকও জখম হন গুলিতে। প্রথমে এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছিল রাজ্যের পুলিশ। বিশেষ তদন্তকারী দল (সিট)-ও গঠন করা হয়েছিল। পরে ওই হত্যাকাণ্ডের তদন্তভার যায় সিবিআই-এর হাতে। গত সপ্তাহেই উপনির্বাচনের দিন ঘোষণা হতেই জল্পনা শুরু হয়েছিল নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীর ছাড়া আসনে লড়বেন নিহত চন্দ্রনাথের মা। জল্পনা আরও বাড়ে যখন হাসিরানি রথ নিজেই নিউজ 18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান তিনি এই জল্পনার কথা জানেন এবং বড়ছেলের মৃত্যুর পর শুভেন্দু অধিকারী নিজেই তাঁর অভিভাবক। তিনি চাইলে প্রাণ দিয়ে লড়াই করতে প্রস্তুত।

নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা: 

গতকালই নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে নব তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির৷ কালীঘাট তৃণমূল শিবিরের তরফে প্রার্থী নাম ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যেই দুটি বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস৷ জানানো হয়, রেজিনগরে তাঁদের প্রার্থী হচ্ছেন সফিউজ্জামান শেখ৷ অন্যদিকে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থী করা হয়েছে মহম্মদ এতেসামুল হককে৷ আগেই কংগ্রেসের তরফেও জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থী নাম। এবার গেরুয়া শিবিরও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিল দুই কেন্দ্রের প্রার্থীর নাম। দলের তরফ থেকে সর্বোচ্চ নেতৃত্ব আজ সকালেই দিল্লি থেকে দুই নাম ঘোষণা করে চূড়ান্ত তালিকা জানিয়ে দিয়েছে।

Rejinagar By-Election: রেজিনগর দখলে ঘুঁটি সাজাচ্ছে আত্মবিশ্বাসী বিজেপি, পদ্ম ফোটাতে আঁটোসাঁটো কৌশল! কোন চালে হুমায়ুনের ‘দুর্গ’ ভাঙার ছক?

Rejinagar By-Election: রেজিনগর দলে টানতে এবার প্রথম থেকেই ‘চালিয়ে খেলবে’ বিজেপি! রেজিনগর বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রটির মোট ২৮২টি বুথেই পোলিং এজেন্ট নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি রেজিনগরের ৪টি মণ্ডলে আয়োজিত ধারাবাহিক পর্যালোচনায় তৈরি হয়েছে নীলনকশা!

আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে ২৮২টি বুথেই এবার এজেন্ট দেবে বিজেপি। গত কয়েক দিনে রেজিনগরের চারটি মন্ডলে হয়ে যাওয়া একাধিক বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে। যদিও মাত্র কয়েক মাস আগে হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে রেজিনগরের সবকটি বুথে পদ্ম শিবিরের পক্ষ থেকে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। (ছবি ও তথ্য – কৌশিক অধিকারী)

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতীকে হুমায়ুন কবীর রেজিনগর এবং নওদা আসনে জয়ী হন। যদিও পরবর্তীকালে তিনি রেজিনগর আসন থেকে পদত্যাগ করেছেন। আগামী তিন মাসের মধ্যে রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। পদ্ম শিবিরের তরফ থেকে ইতিমধ্যে রেজিনগর বিধানসভা উপনির্বাচনের জন্য জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *