Gurugram Accident : গুরুগ্রাম দুর্ঘটনার পর ওই গাড়ির চালকের পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গাড়িটি যাঁর নামে রেজিস্ট্রেশন, তিনি গাড়ি চালাচ্ছিলেন না বলেই দাবি করেছেন।
লকাতা : গুরুগ্রামের গল্ফ কোর্স রোডে মহিলা বাইকার ‘সিয়া’-কে প্রিমিয়াম স্পোর্টস বাইক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ঘটনাটি ঘিরে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্ত গাড়ি চালক কল্যাণ নিজেকে সোশাল মিডিয়ায় কখনও নিজেকে ‘আন্তর্জাতিক কবাডি খেলোয়াড়’ বলে দাবি করেছেন, কখনও বলেছেন তিনি নাকি ‘ভারতীয় রাগবি টিমের সদস্য’!
আবার কখনও তিনি নিজেকে ‘অ্যামেচার অলিম্পিয়া ইন্ডিয়া’ জয়ী বডিবিল্ডার হিসেবে দাবি করেছেন। তিনি বেশ কয়েকটি জিম পরিচালনা করতেন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর বিপুল ফলোয়ার ছিল বলেই দাবি করেছেন। তবে ঘটনার পর তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন বলে খবর।
ঠিক কী ঘটেছিল গল্ফ কোর্স রোডে?
গত রবিবার সিয়া যখন তাঁর রাইডিং গ্রুপের সাথে গল্ফ কোর্স রোডে রাইড করছিলেন, তখন একটি মারুতি সিয়াজ গাড়ি অনবরত তাঁদের পিছু নিচ্ছিল। সিয়ার অভিযোগ অনুযায়ী, গাড়িতে থাকা ব্যক্তিরা মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁর সাথে দুর্ব্যবহার করতে শুরু করেন। সিয়া তাঁকে দূরত্ব বজায় রাখতে বললে, অভিযুক্ত ব্যক্তি বাইক থামাতে

কিছুক্ষণ পরই ওভারটেক করার বাহানায় গাড়িটি পাশ থেকে সিয়ার Aprilia RS 457 স্পোর্টস বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাইডিং গিয়ার থাকায় সিয়া বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। ড্যাশক্যামের সেই ফুটেজ সিয়া ইনস্টাগ্রামে পোস্ট করে রাস্তায় মহিলা রাইডারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন।
গাড়ি মালিকের বক্তব্য-
যে গাড়ি এমন ঘটনা ঘটিয়েছে বলে সিয়া শেয়ার করেছিলেন, সেটির রেজিস্টার্ড মালিক মণীশ জানান, তিনি সেনাবাহিনীতে কর্মরত এবং দুর্ঘটনার সময় তিনি ডিউটিতে ছিলেন। তাঁর গাড়ি বন্ধু কল্যাণ চেয়ে নিয়ে গিয়েছিলেন এবং তিনিই এই দুর্ঘটনা ঘটিয়েছেন।
সত্য নিকেতনে হস্টেল বিপর্যয়ের পর দিল্লিতে PG নিয়ে চাঞ্চল্যকর তথ্য… ২,৪৫৩ বিল্ডিংয়ের মাত্র ৩১টির ফায়ার NOC
সত্য নিকেতনে হস্টেল ভেঙে ৭ জনের মৃত্যুর পর দিল্লিতে ২,৪৫৩টি PG আবাসনে MCD সমীক্ষা। মাত্র ৩১টি বিল্ডিংয়ের Fire NOC এবং মাত্র ৮টির Structural Stability Certificate রয়েছে।

নয়াদিল্লি: সত্য নিকেতনে পাঁচতলা বয়েজ হস্টেল ভেঙে সাত জনের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই দিল্লির PG আবাসন নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। রাজধানীর ২,৪৫৩টি পেইং গেস্ট (PG) আবাসনে সমীক্ষা চালিয়েছে দিল্লি পুরনিগম (MCD)। সেই সমীক্ষায় উঠে এসেছে, অধিকাংশ PG-রই প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তা সংক্রান্ত নথি নেই।
এখনও পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী, মাত্র ৩১টি PG বিল্ডিং, অর্থাৎ সমীক্ষা করা আবাসনের মাত্র ১.২ শতাংশের কাছে দিল্লি ফায়ার সার্ভিসের (DFS) NOC রয়েছে। অন্যদিকে, মাত্র ৭২৬টি PG বিল্ডিংয়ের বিল্ডিং প্ল্যান অনুমোদিত হয়েছে। অর্থাৎ সমীক্ষা করা মোট আবাসনের ৩০ শতাংশেরও কমের বিল্ডিং প্ল্যান অনুমোদিত। আরও উদ্বেগের বিষয়, মাত্র ৮টি বিল্ডিংয়ের কাছে স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট রয়েছে। ফলে PG আবাসনগুলির অগ্নিনিরাপত্তা এবং কাঠামোগত নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।দিল্লির ১২টি MCD জোনজুড়ে এই সমীক্ষা চালানো হয়েছে। সত্য নিকেতনে হস্টেল ভেঙে সাত জনের মৃত্যুর ঘটনার পর দিল্লি হাইকোর্টের কড়া পর্যবেক্ষণের পরই এই সমীক্ষা শুরু হয়। ৭ সেপ্টেম্বর হাইকোর্টের ভর্ৎসনার পর রাজধানীর PG ও ভাড়া আবাসনগুলির অনুমোদন এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা শুরু করে পুরনিগম। সত্য নিকেতনের ঘটনার পর সামনে আসা এই পরিসংখ্যান দিল্লির PG আবাসনগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
BRICS Summit 2026 | BRICS-এ মোদির বড় সাফল্য! সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব | Bangla News
BRICS Summit 2026 | সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই। পারস্পরিক সহযোগিতায় অগ্রগতি। ব্রিকসে একাধিক বিষয়ে কূটনৈতিক সাফল্য ভারতের। নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।A united fight against terrorism and greater progress through mutual cooperation have emerged as key outcomes of the BRICS Summit. India has achieved significant diplomatic success on multiple issues at BRICS, with Prime Minister Narendra Modi playing a leading role in shaping discussions and strengthening cooperation among member countries. The summit highlights India’s growing diplomatic influence, its focus on global security, counter-terrorism cooperation and a stronger voice for the Global South.

নয়াদিল্লি: BRICS সম্মেলনে ভারতের বড় কূটনৈতিক জয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করলেন ভারত মণ্ডপমে চলা দু’দিনের BRICS শীর্ষ সম্মেলনে BRICS Joint Declaration 2026 পূর্ণ ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। কোনও সদস্য দেশই এর কোনও বিষয় নিয়ে আপত্তি জানায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, BRICS-এর সমস্ত সদস্য দেশগুলির অভিন্ন অঙ্গীকার আরও স্পষ্ট হয়ে উঠেছে। তিনি বলেন, ‘‘আজকের আলোচনা থেকে স্পষ্ট যে, পরিবর্তনশীল বিশ্বকে পুরনো প্রতিষ্ঠানগুলির মাধ্যমে পরিচাল
বিশ্ব দক্ষিণের ভূমিকা নিয়ে মোদি
প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতের প্রযুক্তির বিকাশ এবং সেই প্রযুক্তি পরিচালনার নিয়ম নির্ধারণের ক্ষেত্রে Global South বা ‘বিশ্ব দক্ষিণ’-এর দেশগুলির সমান অংশগ্রহণের উপরও সব পক্ষ জোর দিয়েছে।
তিনি বলেন, ‘‘বর্তমানে সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তব ফলাফলের মধ্যে যে ব্যবধান রয়েছে, অংশীদারিত্ব ও সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে তা দূর করতে হবে। আজ গৃহীত নয়াদিল্লি ঘোষণা আমাদের অভিন্ন সংকল্পকে স্পষ্ট দিশা দিয়েছে। এখন এই অঙ্গীকারগুলিকে বাস্তব ফলাফলে পরিণত করার দায়িত্ব আমাদের।’এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘‘Inclusive Global Governance and Strengthening Multilateralism’’ বা ‘অন্তর্ভুক্তিমূলক বিশ্ব শাসনব্যবস্থা এবং বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা’ শীর্ষক BRICS সম্মেলনের অধিবেশন সমাপ্ত হওয়ার কথাও ঘোষণা করেন।’