Dengue In Children: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। রোগের লক্ষণ সঠিক সময়ে চিনতে না পারলে এবং চিকিৎসায় দেরি হলে বড় বিপদ ঘটতে পারে। শিশুদের কোন লক্ষণ অবহেলা করা যাবে না?

কলকাতা: আবহাওয়ার খামখেবালিপনায় বাড়ছে ডেঙ্গির ভয়। বৃষ্টির কারণে জমা জল যদি পাঁচ দিন বা সাত দিনের বেশি থাকে, তা হলে সেখানে এডিস মশার লার্ভা জন্মাবে ও খুব তাড়াতাড়ি মশার বংশবৃদ্ধি হবে। ডেঙ্গী প্রাণঘাতীও হয়ে উঠতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ডেঙ্গি ভয়ের, কারণ তারা সবসময় নিজের সমস্যার কথা স্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারে না। ছোটদের জন্য ডেঙ্গি কতটা মারাত্মক হতে পারে? কী কী লক্ষণ দেখলে সাবধান হবেন বাবা-মায়েরা? জানালেন নিউ টাউনের ‘নেওটিয়া ভাগীরথী ওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার’-এর কনসালট্যান্ট নিওনেটোলজিস্ট ও পেডিয়াট্রিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আফজল হুসেন।
ক্রমাগত বমি ও পেটে তীব্র ব্যথা— বারবার বা ক্রমাগত বমি হওয়া, তীব্র বা দীর্ঘস্থায়ী পেটব্যথা; ছোট শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত কান্না বা পেটে অস্বস্তি দেখা দিলে সাবধান হন।
শ্বাসকষ্ট— ফুসফুসে জল জমলে শ্বাসকষ্ট শুরু হবে। যদি দেখেন শিশুর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দমবন্ধ হয়ে আসছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে। দ্রুত শ্বাস নেওয়া বা শ্বাসকষ্ট, হাত-পা ঠান্ডা-ফ্যাকাশে হয়ে যাওয়া বা ঘামে ভেজা হাত-পা ‘রেড অ্যালার্ট’
রক্তপাত–নাক, মাড়ি বা শরীরের অন্য কোথাও থেকে রক্তপাত, বমি বা মলের সঙ্গে রক্ত বার হওয়া কিংবা কালো মল। পাশাপাশি, সারা গায়ে ছোট ছোট র্যাশ বার হবে।
প্রস্রাব কম হওয়া— পর্যাপ্ত পরিমাণে তরল না খাওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বিপদের উপসর্গ। শিশু যদি টানা ৬-৮ ঘণ্টার বেশি প্রস্রাব না করে বা প্রস্রাবের পরিমাণ কমে যায়, তা হলে সাবধান হতে হবে।
হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া— শিশুর হাত ও পায়ের পাতা যদি অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়, ঠোঁট ও জিভ শুকিয়ে যেতে থাকে কিংবা বারে বারে জল পিপাসা পায় তা হলে সতর্ক হতে হবে। অস্বাভাবিক ঘুম ঘুম ভাব, নিস্তেজ হয়ে পড়া বা ঘুম ভাঙতে কষ্ট, অতিরিক্ত খিটখিটে মেজাজ বা আচরণে হঠাৎ পরিবর্তন হলে সাবধান।
ডা. আফজল হুসেন বলেন, শিশুদের ক্ষেত্রে শুধু জ্বরের ওঠানামা বা প্লেটলেটের সংখ্যা দেখে শিশুর অবস্থার উন্নতি হচ্ছে কি না, তা বিচার করা উচিত নয়। আচরণে পরিবর্তন, কতটা তরল গ্রহণ করছে, প্রস্রাবের পরিমাণ, বমি, শ্বাসপ্রশ্বাস এবং সামগ্রিকভাবে শিশুর সক্রিয়তা নজরে রাখতে হবে।
ঠোঁট কালচে, ফ্যাকাসে বা বেশি লাল? ঠোঁটের রং বদল কোন বড় অসুখের ইঙ্গিত? যা বলছেন চিকিৎসক
lip color changes: ঠোঁটের রং হঠাৎ কালচে, ফ্যাকাসে বা অস্বাভাবিকভাবে লাল হয়ে যাচ্ছে? অবহেলা করবেন না! ঠোঁটের রং বদল শরীরে লুকিয়ে থাকা কোনও জটিল সমস্যার ইঙ্গিত হতে পারে। কোন কোন অসুখ বা শারীরিক সমস্যায় ঠোঁটের রং বদলাতে পারে? যা বলছেন চিকিৎসক

শরীর সুস্থ আছে কি না, তার কিছুটা আভাস অনেক সময় বাইরের কিছু পরিবর্তন থেকেই পাওয়া যায়। ত্বক, চোখ বা জিভের মতো ঠোঁটের রঙেও দেখা দিতে পারে শরীরের অভ্যন্তরীণ সমস্যার সংকেত। সাধারণত সুস্থ মানুষের ঠোঁট গোলাপি বা স্বাভাবিক রঙের হয়। কিন্তু হঠাৎ করে ঠোঁটের রঙ বদলে গেলে বিষয়টি অবহেলা করবেন না।
চিকিৎসকেরা রোগীর শারীরিক অবস্থা বোঝার সময় বিভিন্ন লক্ষণের পাশাপাশি জিভ ও মুখের ভিতরের অংশ পরীক্ষা করেন। একই সঙ্গে ঠোঁটের রং, গঠন কিংবা সেখানে কোনও অস্বাভাবিক দাগ রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া প্রয়োজন। যদিও শুধু ঠোঁটের রং দেখে কোনও রোগ নিশ্চিত করা যায় না, তবে কিছু ক্ষেত্রে এটি প্রাথমিক সতর্কবার্তা হিসেবে কাজ করে।
চিকিৎসক সাহেব আলীর মতে, অতিরিক্ত ধূমপানের অভ্যাস থাকলে অনেকের ঠোঁটে কালচে ছোপ পড়ে, ঠোঁটের রঙের পরিবর্তন দেখা যায়। এছাড়া দাঁত ও মাড়ির বিভিন্ন সমস্যার কারণেও ঠোঁট কালচে হতে পারে। দীর্ঘদিন ধরে এমন পরিবর্তন থাকলে কারণ খুঁজে বার করতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
অন্যদিকে, ঠোঁট অস্বাভাবিকভাবে সাদা বা ফ্যাকাশে হয়ে গেলে তা রক্তাল্পতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। বিশেষ করে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে এমন লক্ষণ দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা হলে নিজের মতো করে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো এবং আয়রনসমৃদ্ধ খাবার খাওয়ার দিকে নজর দেওয়া উচিত।
কিছু ক্ষেত্রে ঠোঁট ফিকে বেগুনি বা নীলচে-সবুজাভ দেখাতে পারে। এমন পরিবর্তন রক্তে অক্সিজেনের ঘাটতি বা হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে ঠান্ডা আবহাওয়া বা সাময়িক কারণেও ঠোঁটের রঙ বদলাতে পারে। তাই পরিবর্তনটি বারবার হলে বা শ্বাসকষ্ট, দুর্বলতা কিংবা অন্য কোনও উপসর্গের সঙ্গে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আবার ঠোঁট অস্বাভাবিকভাবে লাল হয়ে যাওয়ার নেপথ্যেও একাধিক কারণ থাকতে পারে। তাই দীর্ঘদিন ধরে ঠোঁটের স্বাভাবিক রঙ বা গঠনে পরিবর্তন দেখা গেলে সেটিকে শুধুমাত্র সৌন্দর্যের বিষয় হিসেবে না দেখে গুরুত্ব দেওয়া দরকার। মনে রাখতে হবে, ঠোঁটের রঙের পরিবর্তন কোনও নির্দিষ্ট রোগের নিশ্চিত প্রমাণ নয়, চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই প্রকৃত কারণ জানা সম্ভব।
advertisement
Heat Stroke & Dehydration: ভাদ্রের চড়া রোদে দরদরিয়ে ঘামছেন? ডিহাইড্রেশন, হিট স্ট্রোকের লক্ষণ নয় তো? হতে পারে মৃত্যু! জানুন বাঁচার বিশেষজ্ঞ-টিপস
Heat Stroke & Dehydration: আচমকাই হানা দিতে পারে হিট স্ট্রোক৷ শরীরে জল কমে গিয়ে গ্রাস করতে পারে ডিহাইড্রেশন৷ কীভাবে চিনবেন লক্ষণ? বাঁচার উপায়ই বা কী, জানুন৷ বলছেন আইএলএস, হাওড়া হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব কর৷

গত দু-তিন দিনে কলকাতায় তাপমাত্রা ও আর্দ্রতা—উভয়ই হঠাৎ করে অনেকটা বেড়ে গিয়েছে। এর প্রভাব হিট এক্সহশন (অতিরিক্ত গরমে শারীরিক অবসাদ), জলশূন্যতা, হিট ক্র্যাম্প (পেশিতে টান ধরা) এবং তাপজনিত আরও কিছু গুরুতর শারীরিক সমস্যার প্রকোপ স্পষ্টভাবেই বেড়েছে। ঘটনাগুলোর এই হঠাৎ বৃদ্ধি কোনও কাকতালীয় বিষয় নয়; বরং এটি শরীরবৃত্তীয় অভিযোজনের একটি সুপ্রতিষ্ঠিত ও প্রমাণিত প্রক্রিয়ারই ফল। বলছেন আইএলএস, হাওড়া হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অর্ণব কর৷ (AI Image)

তাই তাপমাত্রা খুব বেশি চরম পর্যায়ে না পৌঁছালেও, কেন ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার চেয়ে হঠাৎ বেড়ে যাওয়াটা বেশি বিপজ্জনক—তা ব্যাখ্যা করা প্রয়োজন। ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার তুলনায় হঠাৎ তাপপ্রবাহ কেন বেশি বিপজ্জনক? মানুষের শরীর তাপের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ‘অ্যাক্লিমাটাইজেশন’ বা অভিযোজন প্রক্রিয়ার আশ্রয় নেয়। এটি মূলত শরীরবৃত্তীয় পরিবর্তনের একটি সমষ্টি—যেমন প্লাজমার পরিমাণ বৃদ্ধি, দ্রুত ও কার্যকরভাবে ঘাম নিঃসরণ এবং ঘামের মাধ্যমে শরীর থেকে লবণের অপচয় কমে যাওয়া—যা টানা ৭ থেকে ১৪ দিন ধরে তাপের সংস্পর্শে থাকার ফলে গড়ে ওঠে। (AI Image)

যখন তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়, তখন মানুষের শরীর সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পর্যাপ্ত সময় পায় না। এর ফলে, মরশুমের পরবর্তী সময়ে শরীর যখন তাপমাত্রার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠে তখন যে তাপমাত্রা অনায়াসেই সহ্য করা সম্ভব হত, তার চেয়ে কম তাপমাত্রাতেই মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে। তাপ ও স্বাস্থ্য সংক্রান্ত পর্যবেক্ষণে এটি একটি স্বীকৃত বিষয়: মরশুমের শুরুর দিকের তাপমাত্রার আকস্মিক বৃদ্ধি জরুরি চিকিৎসা সেবা গ্রহণ এবং মৃত্যুর হারকে অনেক বেশি বাড়িয়ে দেয়—এমনকি মরশুমের পরবর্তী সময়ের সমতুল্য বা তার চেয়ে বেশি তাপমাত্রার তাপপ্রবাহের তুলনায়। এর কারণ হল, তাপের সংস্পর্শে আসা জনগোষ্ঠীর শরীর শারীরবৃত্তীয়ভাবে তখনও এর জন্য প্রস্তুত থাকে না। যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতের বিভিন্ন গবেষণায় তাপজনিত মৃত্যুর ক্ষেত্রে এই ‘মরশুম-শুরুর প্রভাব’ (early-season effect)-এর বিষয়টি উঠে এসেছে।(AI Image)

সাধারণ পাঠকদের জন্য এটি বোঝা জরুরি যে, ‘হিট ইলনেস’ বা তাপজনিত অসুস্থতা কোনও একক রোগ নয়, বরং এটি ক্রমবর্ধমান তীব্রতার বিভিন্ন পর্যায়ের একটি সমষ্টি। হিট ক্র্যাম্প — অতিরিক্ত ঘামের ফলে শরীর থেকে লবণ ও তরল বেরিয়ে যাওয়ার কারণে সৃষ্ট পেশির বেদনাদায়ক সংকোচন বা খিঁচুনি, যা সাধারণত পা বা পেটের পেশিতে হয়ে থাকে। বিশ্রাম, তরল পান এবং মুখে খাওয়ার ইলেকট্রোলাইট বা স্যালাইন গ্রহণের মাধ্যমে এর চিকিৎসা করা হয়। হিট সিনকোপ (Heat syncope) — শরীরের প্রান্তিক রক্তনালী প্রসারিত হয়ে সেখানে রক্ত জমে যাওয়ার ফলে সাময়িক মূর্ছা বা অজ্ঞান হয়ে যাওয়া; বয়স্ক ব্যক্তি কিংবা যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন, তাদের ক্ষেত্রে এটি সচরাচর দেখা যায়।(AI Image)